সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর ২০২৬
কোন তথ্য রাখা হয়
- নাম, Student ID, ব্যাচ আর ভর্তির তারিখ
- Gmail ঠিকানা (login-এর জন্য)
- নিজের আর অভিভাবকের ফোন নম্বর, WhatsApp নম্বর
- স্কুল, কলেজ, SSC রোল ও রেজিস্ট্রেশন নম্বর, Facebook প্রোফাইলের link (ভর্তি ফর্মে দিলে)
- উপস্থিতি, মাসিক ফি জমার হিসাব আর পরীক্ষার নম্বর
- কখন, কোন device থেকে login হয়েছে (একটা account একাধিক জন ব্যবহার করছে কিনা বোঝার জন্য)
Google login থেকে কী নেওয়া হয়
Google দিয়ে ঢুকলে শুধু তোমার নাম আর email ঠিকানা নেওয়া হয়, যাতে বোঝা যায় তুমি আমাদের ভর্তি হওয়া শিক্ষার্থী। তোমার Gmail-এর চিঠি, Drive, contacts বা অন্য কিছু আমরা দেখি না, দেখার অনুমতিও চাই না।
কে দেখতে পারে
- তুমি শুধু নিজের তথ্য দেখতে পারো।
- Tahmid স্যার আর MathFluence-এর assistant-রা পড়ানো, ফি আর যোগাযোগের কাজে তথ্য দেখেন।
- ফোন নম্বর শুধু স্যার আর assistant দেখেন — অন্য কোনো শিক্ষার্থী দেখতে পায় না।
তথ্য কীভাবে ব্যবহার হয়
শুধু পড়ানোর কাজে: উপস্থিতি, ফি আর ফলাফলের হিসাব রাখা, আর দরকার হলে তোমাকে বা অভিভাবককে WhatsApp/SMS-এ জানানো (যেমন অনুপস্থিতি বা পরীক্ষার ফল)।
কোনো বিজ্ঞাপন নেই, কোনো tracking বা analytics নেই। তোমার তথ্য কারো কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
তথ্য কোথায় থাকে
তথ্য নিরাপদ cloud server-এ (Supabase ও Vercel) রাখা হয়, সংযোগ সবসময় encrypted (https)। প্রত্যেকে শুধু নিজের অনুমতির তথ্যটুকুই দেখতে পারে — এই পাহারা database-এর ভেতরেই বসানো।
তথ্য দেখা, ঠিক করা বা মুছে ফেলা
তোমার তথ্যে ভুল থাকলে, অথবা MathFluence ছেড়ে যাওয়ার পর তথ্য মুছে ফেলতে চাইলে নিচের ঠিকানায় email করো। ফি-র হিসাবের মতো কিছু তথ্য হিসাবের প্রয়োজনে কিছুদিন রাখা হতে পারে।
যোগাযোগ
In English (summary)
MathFluence by Tahmid uses this app to manage its own students. With Google sign-in we only receive your name and email address, used solely to identify enrolled students. We store enrolment, contact, attendance, fee and exam records for teaching purposes; phone numbers are visible only to staff. We show no ads, use no analytics or tracking, and never sell or share your data. To correct or delete your data, email contact@mathfluence.net.
Login পাতায় ফিরে যাও · বোঝো বলেই পারো · MathFluence by Tahmid